counter for tumblr

 | 

ভয়েস আড্ডা হল এয়ারটেল ২৪ ঘণ্টা কণ্ঠ ভিত্তিক সেবা যা আপনাকে দিচ্ছে ‘৩৪৪৩’ নম্বরে ডায়েল করে বন্ধু এবং অপরিচিত ব্যাক্তির সাথে ভয়েস চ্যাটের সুবিধা। এটি হল নতুন বন্ধু বানানো এবং তাদের সাথে বিরামহীন কথা বলার স্থান যেখানে পুরোপুরি গোপনীয়তা বজায় থাকবে।

ভয়েস আড্ডা পেতে হলে

  • এয়ারটেল মোবাইল হতে ৩৪৪৩ নম্বরে ডায়েল করুন
  • আমাদের সহজবোধ্য ইন্টারেক্টিভ কণ্ঠ ভিত্তিক ব্যাবস্থা আপনাকে রেজিস্টার এবং কথা বলা শুরু করতে সাহায্য করবে।

রেজিস্ট্রেশনের ধাপ

রেজিস্ট্রেশনের জন্য আপনি যখন প্রথম ডায়েল করবেন, দয়া করে নিচের নির্দেশনা অনুসরণ করবেন:

  • প্রথমে আপনার লিঙ্গ নির্ধারণ করুন 
    - ১ চাপুন যদি আপনি ছেলে হন
    - ২ চাপুন যদি আপনি মেয়ে হন
  • এখন আপনার বয়সের গ্রুপ                                                                               
    • ১ চাপুন যদি আপনার বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হয়ে থাকে
    • ২ চাপুন যদি আপনার বয়স ২৫ থেকে ৩৪ বছরের মধ্যে হয়ে থাকে
    • এখন আপনার ডাক নাম রেকর্ড করতে হবে 
      -আপনার ডাক নাম রেকর্ড করার পর কথা বলা শুরু করার জন্য আপনাকে অপশন দেয়া হবে অথবা আপনার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালিয়ে যেতে পারেন, যেমন:
    • স্থান
    • আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য

সফল রেজিস্ট্রেশনের পর আপানর একটি আলাদা আই,ডি তৈরি হবে এবং আপনার জন্য চ্যাটিং অপশন চালু করা হবে।।কি ধরনের ব্যাক্তির সাথে কথা বলবেন তা পছন্দ করতে নিচের সহজ নির্দেশনা অনুসরণ করুন এবং কথা বলা শুরু করুন:

  • ১ চাপুন যদি ছেলে বন্ধু খুঁজে থাকেন
  • ২ চাপুন যদি ছেলে মেয়ে বন্ধু খুঁজে থাকেন
  • ৩ চাপুন যদি উপরের বন্ধু খুঁজে থাকেন
  • ৪ চাপুন যদি নতুন যুক্ত হওয়া বন্ধু খুঁজে থাকেন

আপানার বন্ধুদের ধরন পছন্দ করার পর আপনার পছনদের বয়সের ক্যাটাগরি বেছে নেয়ার জন্য বলা হবে। যখন এটা হয়ে যাবে তখন চ্যাট করার জন্য আপনার পছন্দের বয়সের অনেকগুলো ছোট ‘ ভয়েস রেকর্ডিং’ শুনতে পাবেন। যখন সবগুলো শোনা হয়ে যাবে

-    ১ চাপুন যদি আগের নামটি শুনতে চান

-    ২ চাপুন যদি  বর্তমানে শোনা  নামের সাথে চ্যাট করতে চান

-    ৩ চাপুন যদি সামনের নামটি শুনতে চান

যখন আপনি কারো সাথে কথা বলতে চাইবেন, একটি অনুরোধ তৈরি হবে এবং বেছে নেয়া বন্ধুর কাছে পৌঁছে যাবে। যদি তিনি গ্রহণ করেন তবে আপনার নতুন বন্ধুটির সাথে চ্যাট করার জন্য যুক্ত হয়ে যাবেন

অনুরোধ গ্রহণ করা

যখন আপনি সফল ভাবে এই সেবাতে রেজিস্ট্রেশন করবেন, আপনি ভয়েস আড্ডার অন্যান্য বন্ধুদের অনুরোধ পেতে শুরু করবেন, আপনাকে তাদের সাথে চ্যাট করার জন্য আমন্ত্রণ জানানো হবে।

যখন আপনি অন্যের হতে আড্ডা অনুরোধ পাবেন, আপনি কলারের ছোট একটি প্রোফাইলের বিবরণ শুনতে পাবেন। যদি আপনার ইচ্ছে হয়, আপনি ১ চেপে তার সাথে যুক্ত হতে পারবেন, অথবা ২ চেপে-হ্যাং আপ করতে পারবেন।

ট্যারিফ তথ্য

সেবার বিবরণ

চার্জ

ভয়েস আড্ডা

০.৯৫৮৩ টাকা/১০ সেকেন্ড পালস ( ভ্যাট অন্তর্ভুক্ত)

  • ট্যারিফের বাহিরে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত
  • ১০ সেকেন্ডে পালস

বন্ধুকে অনুরোধ

যখন আপনি রেজিস্টার্ড সদস্য হবেন, এয়ারটেল নম্বরের মাধ্যমে এই সেবা গ্রহণ করার জন্য আপনার বন্ধুদের আমন্ত্রণ করতে আপনি ৩৪৪৩ নম্বরে ডায়েল করে মূল মেনুর অপশন ৬ চাপুন। আপনার বন্ধুদের ভয়েস আড্ডা সেবায় যুক্ত হওয়ার আমন্ত্রণ এস,এম,এসের মাধ্যমে পাঠানো হবে।

প্রোফাইল কাস্টমাইজেশন

যদি আপনি কখনো মনে করেন আপনার প্রোফাইল  পরিবর্তন করবেন শুধুমাত্র মুল মেনুর ৭ চাপুন এবং রেকর্ড ও আপনার নতুন তথ্য যুক্ত করুন।

রেজিস্ট্রেশন বাতিল

যদি আপনি রেজিস্ট্রেশন বাতিল করতে চান তবে মুল মেনুর অপশন ৮ চাপুন।