এয়ারটেলের এসএমএস ভিত্তিক চ্যাট সার্ভিস রয়েছে যার নাম M-চ্যাট। এটি একটি সহজ এবং দ্রুত চ্যাট অ্যাপ্লিকেশন যা টেক্সট ভিত্তিক সংজোগ ব্যবস্থা যেখানে মুঠোফোনের মাধ্যমে জনপ্রিয় চ্যাট ম্যাসেঞ্জার ইয়াহু, এমএসএন এবং আইসিকিউ ব্যবহারের সুবিধা পাবেন।
M-চ্যাট ৩ ধরনের চ্যাটিং বিভাগে বিভক্ত। এগুলো হলঃ
- বন্ধু বানান ( একজনের সাথে অন্য একজনের চ্যাট ভিত্তিক)
- গ্রুপ চ্যাটিং এর জন্য চ্যাট রুমে প্রবেশ করুন এবং চ্যাটিং শুরু করুন
- ইয়াহু, এমএসএন এবং আইসিকিউ এর বন্ধুদের সাথে যুক্ত হন
কিভাবে শুরু করবেন:
চ্যাট সেশন শুরু করতে হলে আপনাকে শুধু ৮৯৮৯ নম্বরে ‘go’ লিখে পাঠাতে হবে। তারপর যুক্ত হওয়ার জন্য নিচের নির্দেশনা মেনে চলুন
- একজনের সাথে অন্য একজনের চ্যাট করতে হলে, নিচের কাঠামো অনুযায়ী টাইপ করুন
‘FF’ লিখে ৮৯৮৯ নম্বরে পাঠান
- গ্রুপ চ্যাটিং এর জন্য চ্যাট রুমে প্রবেশ করতে হলে, নিচের কাঠামো অনুযায়ী টাইপ করুন
‘CC’ লিখে ৮৯৮৯ নম্বরে পাঠান
- ইয়াহু, এমএসএন এবং আইসিকিউ এর বন্ধুদের সাথে যুক্ত হতে হলে নিচের কাঠামো অনুযায়ী টাইপ করুন
‘MM’ লিখে ৮৯৮৯ নম্বরে পাঠান
** আপনি উপরের উল্ল্যেখিত পন্থায় যেভাবেই শব্দ বিন্যাস করে টাইপ করুন না কেন, এটি একটি ইন্টারেক্টিভ ব্যবস্থায় নির্দেশিত হবে।
শব্দ বিন্যাসের তালিকা নিচে দেয়া হল
কিভাবে রেজিস্টার হবেনঃ
‘R < space >আপনার নাম < space > বয়স < space > লিঙ্গ< space > স্থান’ লিখে পাঠিয়ে দিন সর্ট কোড ৮৯৮৯ নম্বরে। যেমন, E.g. R Asif 24 M Dhaka.
কিভাবে খুজবেন এবং যুক্ত হবেনঃ
- ‘make-a-friend’ বিভাগে খুজুন এবং বন্ধু হিসেবে যুক্ত হন
- ‘Chat Rooms’ বিভাগে খুজুন এবং যুক্ত হন
‘make-a-friend’ বিভাগে খুজুন এবং বন্ধু হিসেবে যুক্ত হতেঃ
একজন রেজিস্টারড ব্যবহারকারী ‘S < space >আপনার নাম < space > বয়স < space > লিঙ্গ< space > স্থান’ লিখে পাঠিয়ে দিন সর্ট কোড ৮৯৮৯ নম্বরে। যেমন, E.g. R Asif 24 M Dhaka.
‘Chat Rooms’ বিভাগে খুজুন এবং যুক্ত হন
একজন রেজিস্টারড ব্যবহারকারী ROOMS লিখে সর্ট কোড ৮৯৮৯ নম্বরে পাঠিয়ে দিন। পরবর্তিতে সাবস্ক্রাইবাররা রুমের নাম উল্ল্যেখ করে পাঠিয়ে দিবে। যেমন Fun লিখে সর্ট কোডে পাঠিয়ে দিবে।
কিভাবে ইয়াহু, এমএসএন এবং আইসিকিউ ম্যাসেঞ্জারে চ্যাট করবেন
প্রথমত, সাবস্ক্রাইবাররা MM লিখে ৮৯৮৯ নম্বরে টাইপ করবেন। একবার যখন সাবস্ক্রাইবাররা কোন চ্যাট রুম বেছে নিবেন, তিনি শব্দ বিন্যাস অনুযায়ী পৃথক চ্যাট রুমে যুক্ত হবেন।
চার্জঃ ১.১৫ টাকা প্রতি এসএমএসের জন্য ( ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত )
কোন জটিলতা শুরু হলে আপনি ‘Help’ লিখে ৮৯৮৯ নম্বরে টাইপ করতে পারেন।


© airtel Bangladesh 2011, All Rights Reserved.























