counter for tumblr

 | 

আপনার ফোনবুক এর জন্য একটি স্টোর !

এখন থেকে আপানর মোবাইল এর কিছু হলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন কেননা আপনার মোবাইল এ থাকা সকল কন্টাক্ট নিরাপদ থাকবে। আমাদের মোবাইল ব্যাকআপ সার্ভিস আপনাকে দিচ্ছে আপনার হ্যান্ডসেট এর ফোনবুক তথ্য গুলোর ব্যাকআপ সার্ভারে সংরক্ষণ করে রাখবে যাতে আপানর মোবাইলের কোন সমস্যা হলেও সেগুলো যে কোন সময়ই পাওয়া যায়। 

 

ফোন ব্যাকআপ সার্ভিস টি সাবস্ক্রাইব বা ব্যাবহার করার পূর্বে  আপনার  হ্যান্ডসেট টি সাপোর্ট করবে কিনা তা জানতে নিচে ক্লিক করুন। সাপোর্ট কৃত হ্যান্ডসেট এর আওতা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং নিয়মিত লক্ষ্য রাখুন , আপনার হ্যান্ডসেট টি লিস্টে আছে কিনা।

হ্যান্ডসেট এর লিস্ট দেখতে ক্লিক করুন

আমি কিভাবে মোবাইল ব্যাকআপ ব্যবহার করব আমার কন্টাক্ট গুলো সংরক্ষণ  করার জন্য?

যদি আপনার GPRS/EDGE উপযোগী হ্যান্ডসেট থাকে তাহলে আপনি আপনার মোবাইলে জাভা অ্যাপ্লিকেশন  ডাউনলোড করতে পারেন

  • শুধু টাইপ করুন ‘Backup’ এবং পাঠিয়ে দিন ৬০০০ নম্বরে
  • ফিরতি মেসেজে থাকবে একটি ওয়াপ লিংক http://bd.airtel.com/.
  • আপনাকে ‘Airtel WAP’ এ  APN পরিবর্তন/সিলেক্ট করতে বলা হবে (যদি ইতিমধ্যেই সেট করা না থাকে)
  • একটি ওয়াপ পেজ চালু হবে। আপানর হ্যান্ডসেট জাভা অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং সেভ করতে নির্দেশাবলী অনুসরণ করুন
  • অ্যাপ্লিকেশন গুলো সফল ভাবে ইনস্টল হওয়ার পর আপনি আপনার সকল ব্যাকআপ (যেমন কন্টাক্ট, ইভেন্ট ও টাস্ক, নোট, ক্যালেন্ডার, ছবি, ভিডিও ক্লিপ ইত্যাদি) সংরক্ষণ করতে পারবেন

যদি আপনার GPRS/EDGE উপযোগী হ্যান্ডসেট না থাকে তাহলে আপনি শর্ট কোড -৬০০০ এ একটি এস এম এস পাঠিয়ে আপনার কন্টাক্ট গুলো সংরক্ষণ করতে করতে পারবেন। এসএমএস ভিত্তিক সার্ভিস ব্যবহার করার সময় কী ওয়ার্ড গুলো অনুসরণ করুন।

উদ্দেশ্য

কী ওয়ার্ড

সাবস্ক্রিপ্সন এর জন্য

টাইপ করুন ‘reg’

আনসাবস্ক্রিপ্সন এর জন্য

টাইপ করুন ‘unsub’

সাহায্যের জন্য

টাইপ করুন ‘help’

আনসাবস্ক্রিপ্সন নিশ্চিত এর জন্য

টাইপ করুন ‘Yes’

কন্টাক্ট এ্যাড করার জন্য

টাইপ করুন: AddName1MSISDN,Name2 MSISDN,…

V-কার্ড এর মত নিদিষ্ট কন্টাক্ট পেতে

টাইপ করুন: GetName1Name2 Name3…

V-কার্ড এর মত সকল কন্টাক্ট পেতে

টাইপ করুন “Res”

কন্টাক্ট ডিলিট করতে

টাইপ করুন: DelName1Name2 Name3…

এই সার্ভিস টি ব্যবহার করতে চার্জ কেমন?

মাসিক ভাড়া চার্জ

পোস্টপেইড

প্রিপেইড

২৩ টাকা/মাস 

 ১১.৫০ টাকা/ পাক্ষিক

নবায়ন এর চার্জ

পোস্টপেইড

প্রিপেইড

২৩ টাকা/মাস

১১.৫০ টাকা/ পাক্ষিক

প্রাত্যহিক কার্যক্রম চার্জ

উদ্দেশ্য

চার্জ

এসএমএস এর মাধ্যমে সাবস্ক্রিপ্সন

২.৩০ টাকা

সাহায্যের জন্য

২.৩০ টাকা

এসএমএস এর মাধ্যমে আনসাবস্ক্রিপ্সন

২.৩০ টাকা

কন্টাক্ট এ্যাড করার জন্য

 ফ্রী

V-কার্ড এর মত নিদিষ্ট কন্টাক্ট পেতে

 ফ্রী

V-কার্ড এর মত সকল কন্টাক্ট পেতে

 ফ্রী

কন্টাক্ট ডিলিট করতে

 ফ্রী

লক্ষ্য করুনঃ উল্লেখিত চার্জ এর সাথে ১৫% ভ্যাট প্রযোজ্য

আমি কিভাবে ডাটা ব্যাকআপ রাখব এবং ফিরে পাব?

আপনি যদি এক জন GPRS/EDGE  ব্যবহারকারী হয়ে থাকেনঃ

জাভা অ্যাপ্লিকেশন টি চালু করুনঃ

  • ব্যাক আপ সার্ভারে ডাটা সংরক্ষণ এর জন্য ‘Backup’ এ ক্লিক করুন 
  • ব্যাক আপ সার্ভার থেকে ডাটা পুনরূদ্ধার এর জন্য ক্লিক করুন ‘Retrieve’

ব্যাক আপ তথ্য দেখতে আপনি আমাদের ই-পোর্টাল এ লগ অন করতে পারেন

আপনি যদি এস এম এস ভিত্তিক সমাধান ব্যবহার করে থাকেনঃ

আপনি এসএমএস পাঠিয়ে কন্টাক্ট যুক্ত করতে পারবেন। দয়া করে লক্ষ্য করুন এসএমএস পাঠিয়ে কন্টাক্ট যুক্ত করা সম্পূর্ণ ফ্রী।পাশাপাশি কোন নির্দিষ্ট বা সব কন্টাক্ট পুনরূদ্ধার করাও ফ্রী

সাধারন জিজ্ঞাসা

মোবাইল ব্যাকআপ কি?

মোবাইল ব্যাকআপ হল একটি পরিষেবা যা আপনার মোবাইল ফোন এর সব ডাটা সহ, কন্টাক্ট, ক্যালেন্ডার, এসএমএস, ছবি, ভিডিও, সঙ্গীত, ক্যালেন্ডার, এবং টাস্ক আপনার হ্যান্ডসেটের উপর নির্ভর করে সুরক্ষা প্রদান করবে।  মোবাইল ব্যাকআপ সার্ভিস আপনার মোবাইল ফোনের ডাটা  সুরক্ষিত ভাবে নিরাপদ মোবাইল ব্যাকআপ সিস্টেমে  কপি/আপডেট করে রাখে এবং পাশাপাশি যখনি আপনি আপনার ফোন পরিবর্তন করেন বা  অনাকাঙ্ক্ষিত ভাবে তথ্য হারিয়ে ফেলেন, আপনার মোবাইল ফোনের সংরক্ষিত ডাটা (নতুন/বর্তমান)পুনঃসংরক্ষন করবে।

মোবাইল ব্যাকআপ সার্ভিস কি সুবিধা দিচ্ছে ?

মোবাইল ব্যাকআপ সার্ভিস আপনাকে দিচ্ছেঃ

  • সহজে এবং দ্রুত আপনার মোবাইলের সব ডাটা ব্যাকআপ রাখবে
  • আপনার সব ডাটা দেখতে, পরিচালনা এবং সম্পাদনা করতে পারবেন নিরাপদ ইন্টারনেট ওয়েবসাইট এর মাধ্যমে
  • আপানর ফোনের সকল সংরক্ষিত/ব্যাকআপ ডাটা কপি/পুনঃসংরক্ষন করবে (নতুন/বর্তমান)

মোবাইল ব্যাকআপ সার্ভিস ব্যবহার করে মাধ্যমে কি ধরনের ডাটা সংরক্ষন করা যাবে?

আপনার ফোনের মডেল এর উপর ভিত্তি করে নিচের ডাটা সমুহ সংরক্ষন করতে পারবেনঃ

  • কন্টাক্ট লিস্ট
  • ছবি
  • ভিডিও
  • সঙ্গীত
  • ইভেন্ট এবং টাস্ক
  • ক্যালেন্ডার
  • এসএমএস

আমি কি যেকোনো হ্যান্ডসেট ব্যবহার করতে পারব সংরক্ষন/ব্যাকআপ করার জন্য

হ্যাঁ, যদি আপনার ফোন টি মোবাইল ব্যাকআপ সাপোর্ট তালিকায় থাকে তাহলে আপনি সংরক্ষন/ব্যাকআপ করার জন্য এটি ব্যবহার করতে পারবেন

আমি কিভাবে বুঝব যে আমর ফোন মোবাইল ব্যাকআপ সমর্থন করে কিনা?

এয়ারটেল বাংলাদেশের ওয়েবসাইট এ গিয়ে আপনি ই-পোর্টাল এ লগ অন করুন। তারপর মোবাইল ব্যাকআপ লিংক এ যান। আপনি হ্যান্ডসেট এর তালিকা পাবেন যেখানে কোন আইটেম গুলো (কন্টাক্ট, ইভেন্ট,নোট,ক্যালেন্ডার ইত্তাদি) সমর্থন করে।

আমাকে APN পরিবর্তন করতে পরামর্শ দেওয়া হয়েছিল এবং আমি ‘Airtel WAP’ সঠিকভাবে নির্বাচন করেছিলাম। উপরন্তু, যখন আমি WAP লিংকে যাই, এটি কি আমাকে একই জিনিস করতে বলবে?

 

দয়া করে আপনার মোবাইল এর ক্যাশ মেমোরি পরিষ্কার করুন।

মোবাইল ব্যাকআপ অ্যাপ্লিকেশন কি সকল EDGE/ GPRS ফোন দ্বারা ডাউনলোড করা যায়?

না, এই অ্যাপ্লিকেশনটি সকল EDGE/ GPRS ফোন সমর্থন করে না। কোন ফোন সমর্থন করে তা দেখতে দয়া করে এয়ারটেল ওয়েবসাইট এ যান, ই-পোর্টাল এ লগ অন করে ক্লিক করুন মোবাইল ব্যাকআপ।

আমি যদি ই-পোর্টাল এ আমার মোবাইল ব্যাকআপ সার্ভিস এর পাসওয়ার্ড পরিবর্তন ক্রি তাহলে কি হবে?

ই-পোর্টাল এর নতুন পাসওয়ার্ড অনুযায়ী আপনার মোবাইল ব্যাকআপ সার্ভিস এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে।

 

মোবাইল ব্যাকআপ সার্ভিস ইনস্টল কারার পর আমার জাভা ভিত্তিক সার্ভিস যেমন অপেরা মিনি এবং অন্যান্য  ব্যবহার করতে সমস্যা হচ্ছে।

আপনি যখন মোবাইল ব্যাকআপ সার্ভিস টি ডাউনলোড করেছেন, আপনার APN এবং জাভা সেটিং এর জন্য “Airtel WAP” এর প্রোফাইল নির্বাচন করেছেন, যেজন্য আপনার জাভা সার্ভিস কাজ করছেনা।

যখন আপনি মোবাইল ব্যাকআপ ঞ্জাভা ফাইল টি আপনার মোবাইলে ডাউনলোড এবং ইনস্টল করবেন, তখন APN এবং জাভা সেটিং এর জন্য “Airtel WAP” রাখবেন না। আপনি APN এবং জাভা সেটিং এর জন্য “Airtel internet” নির্বাচন করুন যার মাধ্যমে আপনি জাভা আপ্লিক্যাশন ব্যবহার করতে পারবেন।

আমার হ্যান্ডসেটে এয়ারটেল ওয়াপ সেটিং নাই। আমি কিভাবে এই সেটিং পাব?

দয়া করে আপনার এরাটেল মেন্যুর নিচের অপশন গুলো ক্লিক করুন

Airtel Menu > My Stuff > Multimedia Setting > Reset Settings

 

এসএমএস এর মাধ্যমে আপনি “Airtel Internet, Airtel WAP এবং Airtel MMS” এর সেটিং গুলো পাবেন যেগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে।

আমি মেমোরি কার্ড থেকে কিভাবে ডাটা ব্যাকাপ রাখব

হ্যাঁ! আপনি আপনার মেমোরি কার্ড থেকে ডাটা যেমন ছবি/ভিডিও ক্লিপ ব্যাকআপ রাখতে পারবেন।এর জন্য আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে না- অ্যাপ্লিকেশনের দ্বারা আপনার মেমরি কার্ডের ডাটা স্বয়ংক্রিয়ভাবে আনা হবে

আমি কিভাবে চেক করব যে কি কি ডাটা ব্যাকআপ হয়েছে?

ভিজিট করুন http://bd.airtel.com এবং ই-পোর্টাল এ লগ অন করুন। “Mobile Backup” এ যান আপনার ব্যাকআপ কৃত সকল ডাটা দেখার অপশন পাবেন।